গাছের মত উপকারী বন্ধু কোন নাই,
ছায়াঘেরা গাছের নিচে শান্তি খুঁজে পাই ।
গাছের ফলে পুষ্টি যোগায় পুরায় মনের সাধ,
আসুন সবাই গাছকে বাঁচাই মিলাই কাঁধে কাঁধ ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোঃ লিমিটেডে পালিত হয়েছে “One Employee One Tree” campaign। অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যান জনাব আ.স.ম ওয়াহিদুজ্জামান প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের হাতে গাছের চারা তুলে দিয়ে employeeদের বৃক্ষ রোপণে উৎসাহিত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব হাসান তারেক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব এনামুল গনি চৌধুরী, কোম্পানি সচিব, কাজী ফারহানাসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সেই ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে যে, আমাদের দেশে সেই ভূমির মাত্র ১৬ ভাগ বনভূমি রয়েছে যা দেশের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর এই বনভূমির বৃদ্ধির জন্যই বছর জুড়ে এই বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান