One Student One Tree — একজন শিক্ষার্থী, একটি গাছ 🌱 গাজীপুরের পুবাইলের তুমিলিয়া মডেল সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো Eastern Insurance PLC-এর আয়োজনে পরিবেশবান্ধব উদ্যোগ “One Student One Tree” ক্যাম্পেইন।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Eastern Insurance PLC-এর সম্মানিত চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
Follow us-