ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকৃতি সংরক্ষণ ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার লক্ষ্যে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। একই অনুষ্ঠানে সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করায় বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
Follow us-