Eastern Insurance PLC.

Recent News

ইস্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে “বাংলাদেশের বীমা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার

ইস্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বাংলাদেশের বীমা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” সেমিনারের সফল আয়োজন : গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইস্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ঢাকার হোটেল হলিডে ইন-এ “বাংলাদেশের বীমা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় ইস্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান জনাব আ. স. ম. ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (BIA)-এর সভাপতি জনাব সাঈদ আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর প্রধান কর্মকর্তা ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক জনাব মতিউর রহমান, BIA-এর নির্বাহী সদস্য জনাব বেলাল আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (BTMA)-এর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বীমা খাতের বিভিন্ন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, পরিচালক, এমডি ও প্রধান নির্বাহীবৃন্দ। সেমিনারের মূল বক্তব্যে বাংলাদেশের বীমা খাতের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বীমার বাজারের পরিধি বৃদ্ধি, নতুন ও বহুমুখী বীমা পণ্যের প্রসার, বীমা কাভারেজ বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে বীমা সেবা আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Follow us-